রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

যেসব পেশার কর্মীদের থেকে ‘ফি আদায়’ নিষিদ্ধ করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সরকার গৃহকর্মীদের কাছ থেকে কোনো ধরনের ফি বা চার্জ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগ, পেশা পরিবর্তন, সেবা স্থানান্তর, বসবাসের অনুমতিপত্র (ইকামা) বা ওয়ার্ক পারমিটের জন্য কোনোভাবেই গৃহকর্মীদের কাছ থেকে অর্থ আদায় করা যাবে না। 

সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, নিয়োগদাতারা যদি এ নিয়ম ভঙ্গ করেন, তবে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং তিন বছরের জন্য নতুন গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞার মুখে পড়বেন। পুনরাবৃত্তি ঘটলে শাস্তি দ্বিগুণ হতে পারে, এমনকি স্থায়ী নিষেধাজ্ঞাও জারি হতে পারে।

সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের (এমএইচআরএসডি) নির্দেশিকা অনুযায়ী, গৃহকর্মী খাতে বৈধ পেশার মধ্যে রয়েছে, গৃহকর্মী, ব্যক্তিগত ড্রাইভার, গৃহশিক্ষক, হোম নার্স, রাঁধুনি, গৃহপরিকল্পক, গৃহপরিচালক, নিরাপত্তাকর্মী, মালী, কফি প্রস্তুতকারী, ব্যক্তিগত সহকারী এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভবিষ্যতে যদি অন্যান্য পেশা গৃহকর্মের অন্তর্ভুক্ত হয়, তবে সেগুলোও অনুমোদিত হতে পারে। 

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, গৃহকর্মীকে সংজ্ঞায়িত করা হয়েছে এমন ব্যক্তি হিসেবে, যিনি নিয়োগকর্তার জন্য সরাসরি বা পরোক্ষভাবে গৃহস্থালির কাজ করেন অথবা তার তত্ত্বাবধানে কাজ করেন। গৃহকর্মীদেরও কিছু দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

তাদের নিয়োগকর্তার সম্পদের যত্ন নেওয়া, পরিবারের গোপনীয়তা রক্ষা করা, ইসলামী মূল্যবোধ ও সামাজিক নীতি-নৈতিকতা বজায় রাখা বাধ্যতামূলক।

যদি কোনো গৃহকর্মী এ নিয়ম ভঙ্গ করেন, তবে তাকে সর্বোচ্চ ২ হাজার রিয়াল জরিমানা, স্থায়ীভাবে সৌদিতে কাজের নিষেধাজ্ঞা, অথবা উভয় শাস্তি দেওয়া হতে পারে। এ ছাড়া তিনি নিজ খরচে নিজ দেশে ফিরে যাবেন।

জে.এস/

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250