বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

প্রযোজককে চুমু খেলেই হাজার রুপি...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খান জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে এক নারী প্রযোজকের কাছ থেকে সাপ্তাহিক এক হাজার রুপি পারিশ্রমিক পেতেন। তবে শর্ত ছিল—প্রতিবার টাকা নেওয়ার সময় তাকে প্রযোজকের গালে চুমু খেতে হবে। তথ্যসূত্র: এনডিটিভি। 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাইফ বলেন, ‘আমাকে বলা হয়েছিল, টাকা দেওয়ার সময় গালে ১০ বার চুমু খেতে হবে। সেই শর্তেই সপ্তাহে এক হাজার রুপি দেওয়া হতো।’ তবে সেই প্রযোজক কে তা, অবশ্য প্রকাশ করেননি অভিনেতা।

১৯৯৩ সালে ‘পরম্পরা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সাইফের। তবে প্রথম দিকে তাকে বেশির ভাগ ছবিতেই দ্বিতীয় বা তৃতীয় চরিত্রে দেখা যেত। তার মা শর্মিলা ঠাকুর ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী হলেও সাইফের মতে, শুরুটা মোটেও সহজ ছিল না।

সাইফ বলেন, ‘অনেকে মনে করেন, আমি ভাগ্যবান। কিন্তু তখন শহরের সেরা ছবিগুলো আমিই পাচ্ছিলাম, এমনটা নয়। আমাদের পরিবারে বড় নায়কের মতো আচরণ করার পরিবেশ ছিল না। বরং শেখানো হয়েছিল চুপচাপ থাকতে, নিজেকে আড়াল করে রাখতে।’

চলতি বছরের জানুয়ারিতে গভীর রাতে মুম্বাইয়ে নিজের বাড়িতে ছুরিকাহত হন সাইফ আলী খান। ওই ঘটনায় তার শরীরে ছয়টি আঘাত লাগে, যার একটি গলায়। দ্রুত লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার করে তাকে বাঁচানো হয়। একই সাক্ষাৎকারে ওই ঘটনা নিয়ে সাইফ বলেন, ‘আমি ভাগ্যবান। অর্থ নয়, ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে বড় প্রাপ্তি।’

সাইফকে সবশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ছবি ‘জুয়েল থিফ’-এ। সামনে তিনি প্রিয়দর্শনের পরিচালনায় ‘হৈওয়ান’ ছবিতে আবারও অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধবেন।

জে.এস/


বলিউড সাইফ আলি খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250