শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবনে মাঝরাতে পর্যটক অসুস্থ, ছুটে গেলো কোস্ট গার্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে অসুস্থ যাত্রীর চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১৫ই ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গত ১৩ই ডিসেম্বর একটি পর্যটক দল ‘এমভি দি ক্রাউন’ নামক জাহাজে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। তারপর ১৪ই ডিসেম্বর মধ্যরাতে কটকায় অবস্থানকালে জাহাজে অবস্থানরত যাত্রী রহিমা আক্তারের (স্বামী ডা. ফেরদৌস রহমান সরকার, স্বাস্থ্য অধিদপ্তর) শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে চিকিৎসা সহায়তার অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ নোয়াখালী থেকে একটি মেডিকেল টিম, প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন সিলিন্ডারসহ ওই পর্যটকবাহী জাহাজে যায়। মেডিকেল টিমের চিকিৎসা সহায়তায় রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং সবাই বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুনিফ তকি বলেন, ট্যুরিস্ট সিজনে সাধারণত এ ধরনের জাহাজগুলো সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গহিন এলাকায় যায়। ওই এলাকাগুলোয় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম এবং জরুরি চিকিৎসাসেবা দেওয়া অত্যন্ত দুরূহ বিষয়।

তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ওআ/কেবি

কোস্ট গার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250