সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আপনার লিপস্টিক কতটা নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

আপনি কি কখনও ভেবে দেখেছেন, আপনার প্রিয় লিপস্টিকের মধ্যে আসলে কী রয়েছে? আপনাকে জানতে হবে, আপনি ঠোঁটে যে পণ্যগুলো ব্যবহার করছেন তা নিরাপদ কিনা? চলুন জানা যাক- 

কৃত্রিম রঙ: এটা ঠিক যে, রঙের কারণেই লিপস্টিকের নানা শেড তৈরি করা সম্ভব হয়। তাই কৃত্রিম রঙ এড়িয়ে প্রাকৃতিক উপাদানযুক্ত পণ্য কেনা উচিত।

ড. পারওয়ান্দা বলেন, ‘পেট্রোলিয়াম ভিত্তিক সিনথেটিক রংগুলো বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া অনেক লিপস্টিকে ব্যবহার হয়। যার মধ্যে বেশ কয়েকটি ক্যানসারের কারণ হিসেবে চিহ্নিত। যেহেতু, এসব রঙে রাসায়নিক উপাদান থাকে, তাই ত্বকে জ্বালা-পোড়াও সৃষ্টি করতে পারে। এগুলো ত্বকের জন্য ক্ষতিকর।

গ্লাইকোল প্রোপিলিন: রাসায়নিক এই উপাদানটি অনেক বেশি মেকআপ, স্কিন কেয়ারসহ নানা সৌন্দর্য পণ্যে ব্যবহার হয়। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত ব্যবহারে ত্বকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া বা অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এফডিএ অনুসারে, প্রোপাইলিন গ্লাইকোল অল্প থাকলে তা ক্ষতিকর নয়। তবে এটি খাওয়া বা ঠোঁটে ব্যবহার বেশ বিপজ্জনক। এক্ষেত্রে, আপনি কৃত্রিম লিপস্টিক বন্ধ করে, ক্রুয়েলটি-ফ্রি ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পারেন।

প্যারাবেনস: এটি প্রসাধনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্যারাবেনসের মধ্যে হরমোনাল সিস্টেমে বিপর্যয় ঘটানোর ক্ষমতা থাকতে পারে। তাই এই উপাদান আপনার শরীরের হরমোনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে, প্রসাধনীতে প্যারাবেনস এড়িয়ে চলা ভালো।

আরো পড়ুন : সৌন্দর্যচর্চার সহজ ৫ উপায়

ইরিট্যান্টস: এই উপাদান সাধারণত মুখের পণ্য এবং স্কিন কেয়ার আইটেমে ব্যবহৃত হয়। তবে এগুলো ত্বকের হালকা ক্ষতি করতে পারে। এই উপাদানে তৈরি লিপ বাম আপনার ত্বককে নিজস্ব আর্দ্রতা তৈরি করা থেকে বাধা দেয়। তাই ত্বকের ক্ষতি হতে পারে।

অ্যালকোহল: অ্যালকোহল ভিত্তিক লিপস্টিক ঠোঁট শুষ্ক করে তোলে। যেন আপনি আরও বেশি লিপ বাম ব্যবহার করেন। 

মেনথল বা ক্যাম্পফর: ঠান্ডা অনুভূতি দেওয়ার জন্য মেনথল বা ক্যাম্পফর লিপ বামে যোগ করা হয়। বিশেষ করে শুকনো এবং জ্বালা হওয়া ত্বককে স্বস্তি দেয়। অল্প সময় আরাম দিলেও, ঠোঁটে জ্বালা এবং আর্দ্রতার সৃষ্টি করতে পারে।

স্যালিসিলিক অ্যাসিড: এটি ঠোঁটের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। নিয়মিত ব্যবহারে এটি ত্বকে জ্বালা এবং ক্ষতি করতে পারে। যদিও এটি ঠোঁট থেকে মৃত চামড়া দূর করতে কার্যকর ভূমিকা রাখে।

সূত্র : টাইমস নাউ নিউজ

এস/ আই.কে.জে

লিপস্টিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250