মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

পর্তুগালকে কোয়ার্টারের টিকিট এনে দিলেন গোলরক্ষক কস্তা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ২রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

অতিরিক্ত সময়ের খেলায় পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। সর্বশেষ ১৩ পেনাল্টিতেই গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো স্লোভেনিয়ার গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি। তাতে নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে যেখানে পর্তুগালের দেয়াল হয়েছিলেন গোলরক্ষক দিয়াগো কস্তা। তার অসাধারণ নৈপুণ্যেই ইউরোপিয়ান চ্যাম্পিনশিপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল।

ফ্রাঙ্কফুর্টে সোমবার (পহেলা জুলাই) রাতে শেষ ১৬তে স্লোভেনিয়া ও পর্তুগালের মধ্যকার ১২০ মিনিটের লড়াই গোলশূন্য সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে পর্তুগাল। প্রথম ১৫ মিনিটে দুবার ভালো জায়গায় হেডের সুযোপ পেয়েও মিস করেন রোনালদো।

প্রথমার্ধের খেলার একেবারে শেষ শটে সবচেয়ে ভালো সুযোগটি পায় পর্তুগাল। কিন্তু এই দফায় ভাগ্য সহায় হয়নি; লেয়াওয়ের কাটব্যাক বক্সের বাইরে পেয়ে নিচু শট নেন জোয়াও পালিনিয়া, বল গোলরক্ষককে ফাঁকি দিলেও বাধা পায় পোস্টে।


বিরতির পরও একের পর এক আক্রমণ অব্যাহত রাখে পর্তুগাল। কিন্তু কিছু নিজেদের দুর্বলতায়, কিছু প্রতিপক্ষের দেয়ালে ভেস্তে যেতে থাকে। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। দিয়োগো জটার দারুণ থ্রু পাস বক্সে পেয়ে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক বরাবর শট নেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।

অতিরিক্ত সময়ের ত্রয়োদশ মিনিটে বক্সে জটা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল। ডেডলক ভাঙার মোক্ষম সুযোগ; কিন্তু সেখানেও ব্যর্থ রোনালদো, তার স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ওবলাক। 

এরপর পেনাল্টি শুটআউটের পালা। যেখানে দলের পুরো ভার নিজের কাঁধে তুলে নেন পোর্তোর গোলরক্ষক কস্তা। ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে তিনটি স্পট কিক ঠেকিয়ে দলকে তোলেন কোয়ার্টার-ফাইনালে।

এইচআ/ 

ইউরো পর্তুগাল-স্লোলেভেনিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250