রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ঘি খাঁটি কিনা বুঝবেন কী করে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

এই শীতের সকালে গরম ভাতের সঙ্গে এক চামচ ঘি যেন অমৃত স্বাদ এনে দেয়। তবে শুধু খাবারের স্বাদ কিংবা সুগন্ধ নয়, ঘিয়ের রয়েছে অনেক স্বাস্থ্যগুণও। তবে সেটি হতে হবে খাঁটি ঘি। বাজারে ঘি বলে যেগুলি বিক্রি হয়, সেগুলি সব খাঁটি নয়। বেশির ভাগ শিশিতেই ঘিয়ের ছদ্মবেশে প্রচুর পরিমাণে বনস্পতি (ডালডা) ও পাম তেল ভরা থাকে। তাহলে ঘি খাঁটি কিনা বুঝবেন কী করে? চলুন জেনে নিই কিছু টিপস-

খাঁটি ঘি চিনবেন যেভাবে-

১) হাতের তালুতে এক চামচ ঘি নিন। যদি ঘি গলতে শুরু করে, তবে তা খাঁটি। সাধারণত খাঁটি ঘি শরীরের তাপমাত্রায় গলতে থাকে। আর ভেজাল হলে তা চটচটে এবং মোমের মতো হয়।

আরো পড়ুন : ঠান্ডায় শরীর উষ্ণ রাখবে বড় এলাচ!

২) ঝাঁজে ভুলবেন না। নকল বা ভেজাল ঘিয়ে অনেক সময় ঝাঁঝালো জিনিস মিশিয়ে আকর্ষণীয় করা হয়। ভালো ঘিয়ের গন্ধ হবে মৃদু, তীব্র নয়। আর আসল ঘিয়ের গন্ধ অনেকক্ষণ থেকে যায়। তাই গন্ধে না ভুলে হাতে নিয়ে পরীক্ষা করে নিতে পারেন।

৩) খাঁটি ঘি সাধারণ তাপমাত্রায় গলতে থাকে। হাতে নেওয়ার পরেও যদি ঘি গলতে শুরু না করে, তবে বুঝবেন তাতে ভেজাল আছে।

৪) খাঁটি ঘিয়ের রং হালকা সোনালি। তাই রঙে যদি তারতাম্য দেখেন, সাবধান! যদি তেল, বনস্পতি মিশিয়ে ভেজাল ঘি তৈরি হয়, তা হলে সেগুলির আলাদা আলাদা স্তর তৈরি করে। সে ক্ষেত্রে প্রতিটি স্তরের রং হবে আলাদা আলাদা।

এস/ আই.কে.জে/    

খাঁটি ঘি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250