রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ঠান্ডায় শরীর উষ্ণ রাখবে বড় এলাচ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

কয়েকদিন যাবত দেখা নেই সূর্যে মামার। হাড়কাপানো ঠান্ডায় বেহাল অবস্থা কমবেশি সবার। আপনি জানেন কি, ঘরে থাকা একটি মশলা এই ঠান্ডা থেকে আপনাকে রক্ষা করতে পারে। নিমিশের মধ্যে আপনার শরীরে উষ্ণতা দিতে পারে বড় এলাচ।

সম্প্রতি  পুষ্টিবিদরা জানিয়েছেন, ঠান্ডার সমস্যা থেকে মুক্তি পেতে চোখ বন্ধ করে বড় এলাচের উপর ভরসা রাখতে পারেন। ঠান্ডায় শরীর গরম রাখতে মুখে বড় এলাচের কয়েকটি বীজ ফেলে রাখলেই অনেকটা আরাম মেলে।

কফ এবং বায়ুদোষের মধ্যে সমতা রাখতেও সাহায্য করে এই মশলাটি। ফলে যাদের চট করে ঠান্ডা লেগে যায়, তাদের জন্যও এই টোটকা ভাল।

আরো পড়ুন : শীতের আশীর্বাদ গুড়!

বড় এলাচে কী এমন আছে?

পুষ্টিবিদেরা বলছেন, বড় এলাচে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। বহু চিকিৎসকই মনে করেন, এই মশলাটির মধ্যে ‘থার্মোজেনিক’ উপাদান রয়েছে। পুষ্টিবিদরা আরও বলছেন, বড় এলাচে সিনেওল, টারপাইনিন এবং কর্পূরের মতো ‘বায়ো অ্যাক্টিভ’ উপাদান রয়েছে, যেগুলি বিপাকক্রিয়াকে উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। ফলে শরীরে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বৃদ্ধি পায়।

এ ছাড়া হজমশক্তি উন্নত করার ক্ষমতা রয়েছে বড় এলাচের মধ্যে। ২০১৫ সালে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, বিপাকহার সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বড় এলাচ। এই মশলায় রয়েছে সহজপাচ্য ফাইবার, যা স্থূলত্বের সমস্যা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। তবে পুষ্টিবিদেরা বলছেন, প্রত্যেকের শারীরিক গঠন, কার্যপ্রক্রিয়া আলাদা। তাই বড় এলাচ যে সকলের শরীরে একই রকম প্রভাব ফেলবে, এমন নয়।

এস/কেবি

বড় এলাচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250