মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ঘরেই বানাতে পারবেন নান রুটি, রইলো রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

নান রুটির সাথে সবাই পরিচিত। তবে বিশেষ এই রুটি ঘরে তৈরির উপায় অনেকেরই জানা নেই। বেশিরভাগ মানুষই বিভিন্ন হোটেল কিংবা রেস্তোরায় ভিড় করেন নান রুটি খেতে। বিফ, চিকেন ঝাল ফ্রাই কিংবা গ্রিলের সঙ্গে নান রুটি বেশ মানিয়ে যায়।

চাইলে কিন্তু আপনি ঘরে গ্যাসের চুলায় তৈরি করতে পারবেন এই রুটি। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের নান রুটি থেকে ঘরে তৈরি নান রুটি খুব সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। চলুন তবে জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ময়দা ২ কাপ

২. ইস্ট পাউডার ১ টেবিল চামচ

৩. চিনি ১ টেবিল চামচ

৪. কুসুম গরম পানি প্রয়োজনমতো

৫. লবণ স্বাদমতো ও

৬. তেল ২ টেবিল চামচ।

আরো পড়ুন : কাঁচা কাঁঠালের তরকারি কেন লোভনীয়

পদ্ধতি

প্রথমে একটি বাটিতে ২ টেবিল চামচ কুসুম গরম পানিতে ইস্ট পাউডার মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি ১০ মিনিট ঢেকে রাখুন।

এবার অন্য একটি বাটিতে ময়দা, লবণ, চিনি ও তেল মিশিয়ে মেখে নিন। এবার ইস্টের মিশ্রণ মিশিয়ে দিন। তারপর অল্প অল্প কুসুম পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে ঢেকে রাখুন ১ ঘণ্টা।

এরই মধ্যে ডো ফুলে উঠবে। এবার ডো থেকে বাতাস বের করে আরও ৫ মিনিট মেখে নিন। তারপর মোটা করে রুটি বেলে নিতে হবে। তারপর চুলায় একটি কড়াই বা প্যান বসিয়ে রুটি হালকা আঁচে রেখে সেঁকে নিন।

এভাবে সবগুলো রুটি সেঁকে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে তুলতুলে নান রুটি। এবার পরিবেশন করুন গরম গরম নান রুটির সঙ্গে গ্রিল অথবা চিকেন ফ্রাই।

এস/ আই.কে.জে

নান রুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250