শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

বিএনপি প্রতিবন্ধীদের নমিনেশন ভবিষ্যতেও দেবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগে আমাদের দল আপনাদের (প্রতিবন্ধীদের) নমিনেশন দিয়েছে, ভবিষ্যতেও দেবে। আমরা আপনাদের মতো সবাইকে নিয়ে একসঙ্গে রাষ্ট্র পরিচালনা করতে চাই।’

রাজধানীর দক্ষিণখান বাজারসংলগ্ন ‘প্রতিবন্ধী কল্যাণ সমিতির’ অফিসে গতকাল সোমবার (১৫ই সেপ্টেম্বর) তিন দিনব্যাপী ‘শান্তি প্রতিষ্ঠাকারী প্রতিবন্ধী প্রবক্তা প্রশিক্ষণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দর্শন থাকবে, ভাবনা থাকবে, মতামতও থাকতে পারে। অনেক বছর পর দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের সময় এসেছে। আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে যে যা চান—করতে পারেন।’

দেশের বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিবন্ধীদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের মধ্যে কোনো ধরনের বিভেদের সুযোগ নেই। কারণ বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিকের ক্ষেত্রে সমান অধিকারের কথা বলেছে। এখানে কোনো প্রতিবন্ধী ব্যক্তির কথা বলা হয়নি, শুধু নাগরিকের কথা বলা হয়েছে।’

জে.এস/

আমীর খসরু মাহমুদ চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250