রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

শিশুকে মাংস খেতে দেওয়ার আগে যা জেনে নিতে পারেন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

প্রাণিজ আমিষ শিশুদের জিংক ও আয়রনের ঘাটতি পূরণে সহায়তা করতে পারে। ছবি: পেক্সেলস

গরু বা খাসির মাংস প্রাণিজ আমিষের খুব ভালো উৎস। এগুলোতে রয়েছে ভিটামিন বি১২, কোলিন, জিংক, সেলেনিয়াম, ফসফরাস ও আয়রনসহ অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। সেগুলো শিশুদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

উঠতি বয়সের শিশুদের মধ্যে সাধারণত জিংক এবং আয়রনের ঘাটতি দেখা যায়। প্রাণিজ আমিষ সে ঘাটতি পূরণে সহায়তা করতে পারে।

ঈদে প্রচুর পরিমাণে মাংসের খাবার রান্না হবে। পছন্দের তালিকায় থাকলেও শিশুরা কতটুকু মাংস খেতে পারবে, তা নির্ভর করে তার ওজন, শারীরিক অবস্থা ও বয়সের ওপর। কারণ, লাল মাংসের অনেক উপকারিতা থাকলেও এতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট। বেশি পরিমাণে খেলে এটি নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে।

ঈদে মাংস রান্নার পদ্ধতির ওপর নজর দিন। অতিরিক্ত লবণ, তেল ও মসলার ব্যবহার যতটুকু সম্ভব কম করে মাংস রান্না করতে হবে। ক্যাপসিকাম, লাউ বা যে কোনো সবজি দিয়ে মাংস রান্না করুন। মাংস যেভাবেই রান্না করুন না কেন, তা সঠিকভাবে সেদ্ধ হতে হবে। শিশুদের মাংস খাওয়ানোর ক্ষেত্রে চর্বি ছাড়া মাংসের টুকরো বেছে নিন।

এভারকেয়ার হসপিটালের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান জান্নাতুন নূর নাঈমার পরামর্শ হচ্ছে- 'মাংসের পাশাপাশি শিশুদের জন্য সবজি, সালাদ ও ফল দিয়ে তৈরি খাবার রাখুন। শিশুদের পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন। খাবার হজমের জন্য দইজাতীয় খাবার তালিকায় রাখুন। শিশুদের প্রতিদিন গরু বা খাসির মাংস না খাইয়ে ছোট মুরগি, মাছ ও ডিম খাওয়ান।

এইচ.এস/

শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250