মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

আগামীকাল লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল শুক্রবার (৫ই ডিসেম্বর) লন্ডনে নেওয়া হতে পারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, 'যদি ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবস্থা ভ্রমণের জন্য উপযুক্ত হয়, তাহলে আগামীকাল সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। সবকিছু ম্যাডামের স্বাস্থ্যের ওপর নির্ভর করছে।'

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার একজন উপদেষ্টা, পুত্রবধূ, সাতজন চিকিৎসক, দুজন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একজন সহকারী, তার সহকারী একান্ত সচিব ও দুইজন গৃহকর্মী।

এদিকে, আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'সবকিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।'

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

গত ২৩শে নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকাকালীনই তার শারীরিক অবস্থার অবনতি হয়। 

তবে, তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন ডা. জাহিদ। এরই মাঝে গত ১লা ডিসেম্বর খালেদা জিয়াকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণা করেছে সরকার।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে।

গতকাল খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের একজন এবং চীনের ৪ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার আসে। গতকাল প্রধান উপদেষ্টাও তাকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে।

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250