বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস

লালবাগ থানায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গ্রহণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ই আগস্ট) মধ্যরাতে রাজধানীর লালবাগ থানায় এ মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবা কামরুল হাসান। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনকে আসামি করা হয়েছে। 

গত ১৮ই জুলাই কোটা আন্দোলনে গিয়ে রাজধানীর আজিমপুরে পুলিশের গুলিতে মারা যান কলেজ শিক্ষার্থী সাইফুল্লাহ। ঘটনার এক মাস পর সাইফুল্লাহর বাবা লালবাগ থানায় মামলা করতে যান। কিন্তু সেখানে যাওয়ার পর শুরু হয় নানা নাটকীয়তা। অভিযোগ ওঠে মামলা না নেওয়ার।

শনিবার (১৭ই আগস্ট)  রাতে সাইফুল্লাহর বাবা কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘রাত প্রায় সাড়ে ১২টা বাজে। কিন্তু এখনো মামলা নেওয়া হয়নি। বিভিন্নভাবে কালক্ষেপণ করা হচ্ছে। একটা মামলা নিয়ে এত হয়রানি হতে হয়, সেটা আমি কখনো জানতাম না।’

আরও পড়ুন: চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ৮৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাইফুল্লাহ হত্যা মামলার আবেদন নিতে দেরি করায় থানা ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এর ১২ ঘণ্টারও বেশি সময় পর আবেদন গ্রহণ করে পুলিশ।

আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, এই মামলার এজাহার কপিসহ মোট ১২ পাতা গ্রহণ করেছেন ডিউটি অফিসার। তিনি আশ্বাস দিয়েছেন, রোববার মামলাটি এজাহারভুক্ত হবে।

প্রসঙ্গত, আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর শরীরে ৭১টি গুলি লাগে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এসি/কেবি

শেখ হাসিনা লালবাগ থানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250