সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

পেয়ারা পাতায় লুকিয়ে থাকা ওষুধীগুণের কথা জানা আছে কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারা বছর পাওয়া যায়, এমন একটি ফল পেয়ারা। দেশীয় এই ফল দামে সস্তা ও সহজলভ্য। অন্যান্য ফলের তুলনায় পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি। ভিটামিন সি-তে ভরপুর পেয়ারা একাধিক রোগের ঝুঁকি কমায়।

শুধু পেয়ারা নয়। পেয়ারার পাতার মধ্যেও রয়েছে উপকার। মুখের ভেতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এই পেয়ারা পাতা।

পেটের সমস্যা হলে পেয়ারা পাতা ফুটিয়ে ওই জল পান করলে উপকার পাওয়া যায় সহজে। এছাড়া কচি পেয়ারা পাতাও চিবিয়েও খাওয়া যেতে পারে।

আরো পড়ুন : যে চা পানে সর্দি-কাশি সারবে, ইমিউনিটি বাড়বে

পেয়ারা পাতার পানি খেলে রক্তে সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিসের রোগীর জন্য কচি পেয়ারা পাতা দারুণ উপকারী। পেয়ারা পাতায় থাকা ফেনোলিক সুগারের মাত্রা কমাতে সাহায্য করে।

পেয়ারা পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। এই ফাইবার বিপাকীয় হার বাড়াতে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করে। এছাড়া ওজনও কমায়।

ত্বকেরও যত্ন নিতেও পেয়ারা পাতা দারুণ উপকারী। এই পাতার মধ্যে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। যা ত্বকের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এটি ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে এবং দাগছোপ দূর করে।

চুলের স্বাস্থ্যের জন্যও পেয়ারা পাতা উপকারী। চুল পড়া বন্ধ করতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এই পাতা। পেয়ারা পাতা ফুটিয়ে ওই পানি মুখে ও চুলের গোড়ায় স্প্রে করলে উপকার পাওয়া যায়।

এস/ আই.কে.জে


পেয়ারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250