রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে *** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

তিন ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজীপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বিকল ইঞ্জিন সরিয়ে নেওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বিকেল ৪টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। কিছু দূর যাওয়ার পর মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের মাঝামাঝি বাজহিজুলতলী এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। 

আরো পড়ুন: ৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

হানিফ আলী বলেন, ইঞ্জিন বিকলের সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে পাঠানো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে ট্রেন থেকে বিকল ইঞ্জিন কেটে নিয়ে সচল ইঞ্জিন লাগানো হলে সন্ধ্যায় ৭টা ২০ মিনিটের দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়। বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেওয়া ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাচ্ছে।

এইচআ/ 

ট্রেন চলাচল ঢাকা-উত্তরবঙ্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250