রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে *** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

এমবাপ্পের চোট কতটা গুরুতর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে শঙ্কার মধ্যে স্বস্তির খবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের হয়ে তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পাওয়ার পর পরীক্ষা করিয়েছেন তারকা ফুটবলার। পরীক্ষায় গুরুতর কোনো চোট ধরা পড়েনি।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, এমবাপ্পের বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপারএক্সটেনশন হয়েছে।

গত শুক্রবার তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ১-০ ব্যবধানের জয়ে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। ৫৪ মিনিটে গোল করার কয়েক মিনিট পর বাঁ হাঁটুর সমস্যায় মাঠ ছাড়তে দেখা যায় সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ডদের একজনকে।

চোটের পর ফ্রান্সের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফিরে যান এমবাপ্পে। সেখানে ক্লাবের মেডিকেল বিভাগ তার পরীক্ষা করিয়েছে। পরীক্ষার পর স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, এমবাপ্পের বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপারএক্সটেনশন হয়েছে। তবে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি রিয়াল।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ থেকে ১২ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে এমবাপ্পেকে। সে হিসাবে ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এমবাপ্পের পুনর্বাসনের অগ্রগতির ওপর নির্ভর করবে।

চোটের কারণে ফ্রান্সের নেশনস লিগের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না এমবাপ্পে। তুরস্কের বিপক্ষে ম্যাচের পর ফ্রান্স ফুটবল ফেডারেশনও (এফএফএফ) বাকি তিন ম্যাচের জন্য তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এমবাপ্পের চোট আপাতত দীর্ঘমেয়াদি নয় বলেই ধারণা করা হচ্ছে। তবে মৌসুমের লম্বা সময়ের কথা ভেবে স্বাভাবিকভাবেই তার ফেরার বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাইবে না রিয়াল। মৌসুমের শুরু থেকেই দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই ফরাসি তারকা।

কিলিয়ান এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250