শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয়

ঢাকা সিটি কলেজ আরও ২ দিন বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ নেয়ামুল হক এবং উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটিতে আরও দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯শে অক্টোবর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই নোটিশ দিয়ে বুধ ও বৃহস্পতিবার ছুটির ঘোষণা দিয়েছেন।

এর আগে, গতকাল সোমবার (২৮শে অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত এক নোটিশ অনুযায়ী আজ মঙ্গলবার (২৯শে অক্টোবর) সিটি কলেজে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।

নেয়ামুল হকের স্বাক্ষর করা নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৩০ ও ৩১শে অক্টোবর কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। তবে কলেজের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।

নোটিশটির অনুলিপি উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, জ্যেষ্ঠ শিক্ষক, কো-অর্ডিনেটর, পরীক্ষা কমিটি এবং অফিস সুপারিনটেনডেন্টকে পাঠানো হয়েছে।

ওআ/কেবি

ঢাকা সিটি কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250