মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরলেন ৩৬ যুবক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৯শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।

ফেরত আসা যুবকদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়। তারা জানান, গার্মেন্টসে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র অবৈধভাবে তাদের ভারতে নিয়ে যায়। পরে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের মাধ্যমে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। প্রায় ১৭ মাস কারাভোগ শেষে আইনি প্রক্রিয়ায় তারা দেশে ফেরার সুযোগ পান। ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানা-পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়, যাতে পরবর্তী আইনি সহায়তা দেওয়া যায়।

এদিকে ফেরত আসা কয়েকজন যুবক অভিযোগ করেন, দেশে ফেরানোর কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তারা আরও জানান, এখনো ভারতের বিভিন্ন কারাগারে প্রায় ২ হাজার বাংলাদেশি আটক রয়েছেন।

ফেরত আসা এক বাংলাদেশি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কাজের জন্য ভারতে গিয়েছিলাম। জেল থেকে ছাড়া পেয়ে ভালো লাগছে। ছাড়ানোর জন্য অনেকেই টাকা নিয়েছে।’

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, গার্মেন্টসে কাজ দেওয়ার কথা বলে দালালেরা ওই যুবকদের ভারতে নিয়ে যায়। পরে তারা প্রতারণার শিকার হন। তারা যেহেতু প্রাপ্তবয়স্ক, তাই নিজ নিজ দায়িত্বে রাতেই বাড়ির পথে রওনা হয়েছেন।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার আঢ্য বলেন, ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250