শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

হাসপাতালে এখন যেমন আছেন মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

শনিবার (১০ই ফেব্রুয়ারি) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার এ অসুস্থতার কথা জেনে ভক্তরা ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। সবাই জানতে চাচ্ছেন তাদের প্রিয় অভিনেতা কেমন আছেন।

জানা গেছে, মিঠুন চক্রবর্তীর শরীরে ডান দিকটা খানিক দুর্বল হয়ে গেছে। হাত নাড়াতে কষ্ট হচ্ছে। কিছুটা অস্বস্তি বোধ করছেন। তবে এখন তিনি পুরোপুরি সজ্ঞানে। চিকিৎসকদের সঙ্গে অল্প কথাও বলেছেন। আপাতত তাকে তরল খাবার দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিউরোলজি, কার্ডিয়োলজি এবং গ্যাস্ট্রোএনট্রোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল দল গঠন করা হয়েছে। সেই মেডিকেল দলের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন। বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে, কীভাবে তার চিকিৎসা পদ্ধতি চলবে। সকালেই এমআরআই করানো হয়েছে মিঠুনের।

আরো পড়ুন: সবার জন্য ভালোবাসা জানালেন বুবলী!

শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’সিনেমার শুটিং চলাকালে অসুস্থ বোধ করেন এ অভিনেতা। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে যান সোহম।

গত বছর মিঠুন অভিনীত ‘কাবুলিওয়ালা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছে। এবার নতুন একটি সিনেমার কাজে হাত দিয়েছেন তিনি। এর মধ্যে মিঠুন অসুস্থ হয়ে পড়েছেন।

গত মাসের শেষ দিকে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং শুরু হয়। এ সিনেমার মাধ্যমে প্রায় ১৬ বছর পর আবার বড়পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি। মিঠুন-দেবশ্রীই সিনেমার মূল আকর্ষণ।

এসি/


মিঠুন চক্রবর্তী হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250