মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

অসুস্থতার কথা বলে ছুটি, ফ্লাইটে বসের কাছে ধরা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

অসুস্থতার কথা বলে চাকরি থেকে ছুটি নেওয়া একটি স্বাভাবিক ঘটনা। তবে এমন অনেক চাকরিজীবী আছেন, যারা অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বেড়াতে যান। তবে ওই সময় অফিসের কারও সঙ্গে দেখা হয়ে গেলে পড়েন ঝামেলায়। আর সেই লোকটা যদি অফিসের বস হন, তাহলে তো পড়তে হয় মহাবিপদে। 

সম্প্রতি অস্ট্রেলিয়ার এক নারীর সঙ্গে এমনটাই হয়েছে। অসুস্থতার কথা বলে অফিস থেকে ছুটি নিয়েছিলেন লেইলা সোরেস। ওইদিনই ফ্লাইটে করে অন্য এক জায়গায় যাচ্ছিলেন তিনি। সেই একই ফ্লাইটে দেখা হয়ে যায় তাঁর অফিসের বসের সঙ্গে! 

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন ওই নারী। তাতে দেখা যায়, বিমানের ভেতরে ভিডিও করছেন তিনি। সেই ভিডিওতে জুম করে এক ব্যক্তিকে দেখান। আর ক্যাপশনে লেখেন, অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বসের সঙ্গে একই ফ্লাইটে দেখা।

ভিডিও দেখে মনে হচ্ছে, বস ওই কর্মীকে দেখতে পাননি। তবে পরে তাদের মধ্যে দেখা হয়েছে কিনা, তা জানাননি ওই নারী। 

 এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এর মধ্যে একজন বলছেন, ‘আমার সঙ্গেও এমন হয়েছে। অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছিলাম। পরে শপিংমলে গিয়ে কেনাকাটা শেষে বিল দেওয়ার সময় বস পাশ থেকে জিজ্ঞাসা করেন, কি কিনলেন?’

আরেকজন বললেন, তিনি অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে ক্যাসিনোতে গিয়েছিলেন। সেখানে তাকে হাত নেড়ে স্বাগত জানান তার বস। 

সূত্র: এনডিটিভি 

ওআ/

ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250