শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

এই বিজয় তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, শিক্ষার্থীদের উদ্দেশে বিজয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন করছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে সরকার গঠন করছে তারা। আজ শুক্রবার বিকেলে দলগুলো টিভিকেকে সমর্থন জানিয়েছে। এর মধ্য দিয়ে চার দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা নাটকীয়তার অবসান ঘটেছে। সূত্র: ইন্ডিয়া টুডে।

সরকার গঠন নিশ্চিত হওয়ার ঠিক আগমুহূর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া একটি বার্তা দিলেন থালাপতি বিজয়। তার নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। অনেকের মতে, শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লেখা এই পোস্টে শুধু পরীক্ষার ফল নয়, লুকিয়ে আছে তার নিজের রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিতও।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান বিজয়। সেখানে তিনি লেখেন, ‘এই বিজয় তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি।’ একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে তার সেই বার্তা, যা তিনি দিয়েছেন পরীক্ষায় সফল হতে না পারা শিক্ষার্থীদের উদ্দেশে। বিজয় লেখেন, ‘যারা এবার সফল হতে পারোনি, তারা মনোবল হারিয়ো না। আবার চেষ্টা করো। মনে রেখো, আমরা জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি।’

বিজয়ের পোস্টের শেষ লাইন—‘ভালো কিছু ঘটবেই! সাফল্য নিশ্চিত!’—অনেকের কাছেই নিছক ছাত্রছাত্রীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক কথা বলে মনে হয়নি। বরং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটি তার দল ও সমর্থকদের উদ্দেশে দেওয়া একধরনের আত্মবিশ্বাসী বার্তা।

বিজয়ের সমর্থকদের দাবি, তিনি বরাবরই তরুণদের অনুপ্রাণিত করতে পছন্দ করেন এবং পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা জানানো তার দীর্ঘদিনের অভ্যাস। তাদের মতে, পোস্টটিকে অতিরিক্ত রাজনৈতিকভাবে দেখার কোনো প্রয়োজন নেই।

এদিকে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’ নিয়েও চলছে ব্যাপক আলোচনা। শোনা যাচ্ছে, তার জন্মদিন ২২ জুন ছবিটি মুক্তি পেতে পারে। রাজনৈতিক সাফল্য ও সিনেমার জনপ্রিয়তা—দুইয়ের মিশেলে এখন বিজয়কে ঘিরে উন্মাদনা তামিলনাড়ুর গণ্ডি ছাড়িয়ে সারা ভারতেই আলোচনার বিষয় হয়ে উঠেছে।

জে.এস/

থালাপতি বিজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250