শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

ঢেঁড়স দিয়ে মাংস রান্না করে খেয়েছেন কখনও?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

কী ভাবছেন, ঢেঁড়স দিয়েও মাংস রান্না করা যায়? হ্যাঁ, যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশ জনপ্রিয় এই খাবারটি। তারা এই খাবারকে ‘ল্যাম্ব ওকরা’ বলে থাকেন। এই খাবারটি খেতে খুবই সুস্বাদু। আপনি চাইলে এই খাবারটি বিফ বা মাটন দিয়েও রান্না করে খেতে পারেন। রইলো সুস্বাদু খাবারটির রেসিপি-

উপকরণ: মাংস (ভেড়া বা গরু বা খাসি) ৫০০ গ্রাম (কিউব করা),  ঢেঁড়স (বড় করে কাটা) ২৫০ গ্রাম, পেঁয়াজ ১টি (কুচি করা), টমেটো ২টি (কুচি করা), রসুন ৩-৪ কোয়া (কুচি করা), আদা ১ ইঞ্চি (কুচি করা), কাঁচা মরিচ ২টি, হলুদের গুঁড়া ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১/২ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, গরম মসলা ১/২ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ৩-৪ টেবিল চামচ, পানি ১ কাপ এবং ধনেপাতা পরিমাণমতো।

আরো পড়ুন : ’মুলা টাকির হাতমাখানি’ খেয়েছেন কখনো?

প্রস্তুত প্রণালী: প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে ১ কাপ পানিতে কিছুটা লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। মাংস ভালোভাবে সেদ্ধ হলে একপাশে রেখে দিন। একটা প্যানে গরম তেলে পেঁয়াজ ও কাঁচা মরিচ সোনালী করে ভাজুন। এরপর আদা ও রসুন কুচি দিয়ে ১-২ মিনিট ভাজুন। এখন টমেটো কুচি, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া এবং গরম মসলা মেশান। মসলা ভালোভাবে ভাজুন যতক্ষণ না তেলের সাথে মিশে গিয়ে সুগন্ধ বের হয়।

এবার এতে ঢেঁড়সগুলো দিয়ে ৫-৬ মিনিট মাঝারি আঁচে ভাজুন, যতক্ষণ না ঢেঁড়স নরম হয়ে আসে। তারপর সেদ্ধ করা মাংস কড়াইয়ে দিয়ে দিন। ভালোভাবে মিশিয়ে নিন। ১ কাপ পানি দিয়ে ঢেকে রাখুন এবং মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন। রান্না শেষে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটির সাথে।

এস/ আই.কে.জে/  

ল্যাম্ব ওকরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250