বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

‘রাজনৈতিক দলে যোগদান ও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোনো রাজনৈতিক দলে যোগদান ও নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, ‘আমার বয়স ৭৩ বছর, নতুনভাবে কোনো রাজনৈতিক দলে যোগদান করার ইচ্ছা নেই। এ ছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হওয়ারও কোনো ইচ্ছা নেই।’

আজ রোববার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচন হবে স্বচ্ছ, সঠিক ও নিরপেক্ষ। আপনারা সন্দ্বীপের জন্য অপেক্ষাকৃত তরুণ, সৎ, সন্দ্বীপপ্রেমী একজন প্রার্থীকে বেছে নেবেন।’

অনিয়ম-দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না দাবি করে উপদেষ্টা বলেন, ‘উপজেলা প্রকৌশলীরাসহ অন্যরা ভাগ-বাটোয়ারা করে উন্নয়নের বরাদ্দ নয়ছয় করছেন। এর আগে বরাদ্দ দেওয়া রাস্তার কাজ শেষ না হলে নতুন করে কোনো রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হবে না।’

উপদেষ্টা ফাওজুল কবির সন্দ্বীপবাসীর নৌ যাতায়াতে বাড়তি সুবিধা দিতে আগামী ডিসেম্বরে একটি সি-ট্রাক চালুর ঘোষণা দেন। তিনি গুপ্তছড়া ঘাটে ড্রেজিংয়ের পরিবর্তে স্থায়ী নাব্যতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও উপস্থিত বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নির্দেশ দেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250