ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ডাচ-বাংলা ব্যাংক-এর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়। ডাচ-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য "বেস্ট ফাইন্যান্সিয়াল সলিউশন পার্টনার" তথা "বিশ্বস্ত সহযোগী" হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবার উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন সহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করতে তিনি সকলকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান। ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ব্যবসায়িক কৌশলসমূহ যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি উৎকৃষ্ট গ্রাহকসেবা নিশ্চিত করে নিজ নিজ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কনক্লেভে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাবৃন্দ, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজারগণ অনলাইনে অংশগ্রহণ করেন।
খবরটি শেয়ার করুনঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬
৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে
🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬
মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও
🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত
🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬
বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬