সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

নওগাঁয় ৫ হাজার ২৯০ হেক্টর জমিতে পাট চাষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

জেলায় চলতি মৌসুমে মোট ৫ হাজার ২৯০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। আবাদকৃত পাটের মধ্যে রয়েছে দেশী জাতের ২৩০ হেক্টর, তোষা জাতের ৪ হাজার ৮০০ হেক্টর এবং মেস্তা জাতের ২৬০ হেক্টর জমি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেছেন আবাদকৃত জমি থেকে ৭৫ হাজার ২৭২ বেল পাট উৎপাদিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উপজেলা ও জাতভিত্তিক পাট চাষের পরিমাণ হচ্ছে জেলার সদর উপজেলায় দেশী জাতের ৬০ হেক্টর, তোষা জাতের ৩৪৫ হেক্টর ও মেস্তা জাতের ৪৫ হেক্টর। রাণীনগর উপজেলায় তোষা জাতের ৩৫ হেক্টর ও মেস্তা জাতের ৩০ হেক্টর। আত্রাই উপজেলায় তোষা জাতের ১৯০ হেক্টর ও মেস্তা জাতের ৩০ হেক্টর।

আরো পড়ুন: মৌসুম ছাড়া অন্য সময়ে চাহিদা মেটাচ্ছে কাটিমন জাতের আম

বদলগাছী উপজেলায় দেশী জাতের ৪৫ হেক্টর, তোষা জাতের ১ হাজার ৫০০ হেক্টর ও মেস্তা জাতের ৩৫ হেক্টর। মহাদেবপুর উপজেলায় দেশী জাতের ৩৫ হেক্টর, তোষা জাতের ১৬৫ হেক্টর ও মেস্তা জাতের ১০ হেক্টর। পত্নীতলা উপজেলায় দেশী জাতের ৫ হেক্টর ও তোষা জাতের ১৩৫ হেক্টর। ধামইরহাট উপজেলায় দেশী জাতের ৪৫ হেক্টর ও তোষা জাতের ৯২০ হেক্টর এবং মান্দা উপজেলায় দেশী জাতের ৪০ হেক্টর, তোষা জাতের ১ হাজার ৫১০ হেক্টর ও মেস্তা জাতের ১১০ হেক্টর জমি।

জেলায় জাতভিত্তিক সম্ভাব্য পাট উৎপাদনের পরিমাণ হচ্ছে দেশী জাতের ২ হাজার ২৬৬ বেল, তোষা জাতের ৭০ হাজার ৩২০ বেল এবং মেস্তা জাতের ২ হাজার ৬৮৬ বেল।

এসি/ আই.কে.জে/

নওগাঁয় পাট চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250