বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

নিজের জন্য থাক একটু সময়

সুবর্ণা আক্তার

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ২রা মার্চ ২০২৪

#

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির গৃহিণীরা ছুটি রান্নাবান্নায়, অফিসের জন্য কিংবা সন্তানদের নিয়ে ব্যস্ততায়। অপরদিকে, বাড়ির কর্তারা ছুটেন জীবিকার ব্যস্ততায়। কিন্তু এই ব্যস্ততার জীবনে কখনো কি নিজের জন্য একটু সময় ব্যয় করেছেন? কখনো কি ভেবেছেন, এই যান্ত্রিক জীবনে আমারও একটু নিজের জন্য সময় দরকার? একদমই একান্তে, শুধুই নিজের জন্য!

আমরা মানবজাতি। কিন্তু, আমরা মানব জাতি কখনো নিজের জন্য বাঁচি না শুধু ছুটে বেড়াই মোহের টানে। ব্যস্ত রাখি নিজেকে কোনো না কোনো উদ্দেশ্যে। তবে নিজেকে ব্যস্ততায় রাখারও প্রয়োজন রয়েছে। কিন্তু পাশাপাশি সবচাইতে যেটি প্রয়োজন তা হলো নিজের জন্য একটু সময়।

কিন্তু কেন?

ধরুন, সকালে উঠেই অফিসের উদ্দেশে যাত্রা, কিংবা ক্লাস, আজ প্রেজেন্টেশন তো কালকে প্রোগ্রাম। কিছু না কিছু রোজ লেগেই আছে আপনার সাথে। জীবনটা হয়ে গেছে যান্ত্রিক। জীবনে চলে আসছে একঘেয়েমি। কোনো কিছুতেই মন বসাতে পারছেন না। শারীরিক সক্ষমতার পাশাপাশি মস্তিষ্কও দুর্বল হয়ে পড়েছে। তাই নিজেকে সুস্থ রাখার জন্য চাই একটু সময়। যাতে করে আপনার মানসিক ও শারীরিক দিকে চাপ কম পড়বে এবং মন থাকবে সতেজ ও ফুরফুরে।

নিজেকে একটু সময় দেওয়ার জন্য আপনার জন্য রইল কিছু টিপস-

*খুব সকালে ঘুম থেকে উঠে কোনো নির্জন রাস্তায় কিংবা বাসার ছাদে হাঁটাহাঁটি করতে পারেন। এতে করে আপনার শরীরের পাশাপাশি মনও ভালো থাকবে সারাদিনটাও ভালো যাবে।

*অবসর কোনো এক বিকেলে বারান্দায় বসে কিংবা ছাদে নিজের পছন্দের চা কিংবা কফি খেতে পারেন।

*সপ্তাহের ছুটির দিনটিতে নিজের পছন্দের কোনো একটি মুভি কিংবা শো দেখতে পারেন। হাতে দুই একদিনের সময় নিয়ে পছন্দের কোনো একটি জায়গায় ঘুরে আসতে পারেন। কখনো হালকা বৃষ্টিতে নিজের শরীর ভিজিয়ে নিতে পারেন।

চাঁদনী রাতে খোলা আকাশের নিচে নিজের পছন্দের কোনো একটি কবিতা কিংবা গান শুনতে পারেন।

অবসর সময়ে সৃজনশীল কিছু চিন্তা করতে পারেন। যেমন:- লেখালেখি, নতুন কোনো রেসিপি, ছবি আঁকা, আলাদা কিছু ভাবা ইত্যাদি।

পরিশেষে বলা চলে, এই ছোট্ট জীবনে সময় নেই এই কথাটি ভুলে নিজের জন্য বাঁচুন। নিজেকে সময় দিন। নিজের জন্য রাখুন একটু সময়!

এস/ আই. কে. জে/

সময়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250