বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

গণ-অভ্যুত্থানে নারীদের অবদানকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আজকের দিনে অর্থাৎ গত বছরের ১৪ই জুলাইয়ে নারীদের গৌরবময় অবদানকে স্মরণ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘নারীদের গৌরবময় ভূমিকার কারণে আন্দোলন বেগবান হয়েছিল। সেই অবদানকে স্মরণ করে, নারীদের যে ভূমিকার ফসল, সেটিকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি।’

আজ সোমবার (১৪ই জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে ১৩তম দিনের আলোচনার শুরুতে এ কথা বলেন আলী রীয়াজ। আজকের আলোচনায় জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্বের বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

গত বছরের ১৪ই জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাতের বেলায় রাজপথে নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা। মুহূর্তে আন্দোলনের বারুদ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নামেন। তুমুল গণ-আন্দোলনের তোড়ে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।

দিনটি স্মরণ করে আলী রীয়াজ বলেন, ‘একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিলেন। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। ওই দিন শিক্ষার্থীদের যেভাবে অপমান করা হয়েছিল, আর সেটার বিরুদ্ধে শিক্ষার্থীরা যেভাবে দাঁড়িয়েছিলেন, সেটি ফ্যাসিবাদকে পতনের দিকে বেশ এগিয়ে নিয়ে গিয়েছিল। তাদের এ অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

আলী রীয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250