সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

৩৫ শতাংশ শুল্ক নিয়ে তৃতীয় দফায় আলোচনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৩৫ শতাংশ শুল্কহার নিয়ে তৃতীয় দফার আলোচনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে আমেরিকার কাছে আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ সোমবার (১৪ই জুলাই) আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, ‘আশা করছি, আমেরিকা যৌক্তিক শুল্কহার নির্ধারণ করবে। আর বাংলাদেশ তার সক্ষমতা দিয়ে আমেরিকার বাজারে ব্যবসা চালিয়ে যেতে পারবে।’

দ্বিতীয় দফার শুল্ক আলোচনা শেষ হয়েছে গত শুক্রবার (১১ই জুলাই), আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বিস্তারিত কিছু জানাননি। কারণ, বাংলাদেশ ও আমেরিকার মধ্যে এ বিষয়ে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ বা গোপনীয়তা চুক্তি রয়েছে। সংবাদ সম্মেলনের আগে বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গত ২রা এপ্রিল আমেরিকা একতরফাভাবে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে। আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে তা ৯ই জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়। ৮ই জুলাই বাংলাদেশি অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে ১লা আগস্ট থেকে।

এ অবস্থায় অনেক দেশ আমেরিকার সঙ্গে আলোচনা করে দ্বিপক্ষীয় চুক্তিতে পৌঁছেছে। বাংলাদেশও সে উদ্যোগ নিয়েছে। ইউএসটিআরের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একাধিক দফায় বৈঠক হয়েছে, যদিও এখনো দুই দেশ সব বিষয়ে একমত হতে পারেনি। বাংলাদেশ আশা করছে, আমেরিকার সঙ্গে সমঝোতায় পৌঁছে একতরফা এ শুল্ক আরোপ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

বাংলাদেশ-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250