মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

চোখ দেখেই বয়স বলে দেবে এআই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

চোখের রেটিনার ছবি বিশ্লেষণ করে একজন মানুষের প্রকৃত বয়স জানাতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন চীনের একদল গবেষক। বয়স নির্ধারণের এ প্রযুক্তি শুধু বার্ধক্য শনাক্তেই নয়, নারীর প্রজননস্বাস্থ্য পর্যবেক্ষণেও সহায়ক হতে পারে।

এদিকে গবেষকদের দাবি, মডেলটি চোখের ফান্ডাস ইমেজ বিশ্লেষণ করে একজন মানুষের প্রকৃত বয়স নির্ধারণের পাশাপাশি ‘রেটিনাল এজ’ নির্ধারণ করতে পারে।

গবেষকদের তথ্যমতে, মানুষের প্রকৃত বয়স ও চোখের বয়সের মধ্যে পার্থক্য বা ‘রেটিনাল এজ গ্যাপ’ যদি বেশি হয়, তাহলে তা দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গেও দ্রুত বার্ধক্যের ইঙ্গিত দিতে পারে। বিশেষত নারীদের ক্ষেত্রে এ বয়সের পার্থক্য সন্তান ধারণের সক্ষমতা বা দ্রুত মেনোপজের ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা দিতে পারে।

এ গবেষণার পেছনে রয়েছে ‘ফ্রোজেন অ্যান্ড লার্নিং এনসেম্বল ক্রসওভার’ বা ফ্লেক্স নামের একটি উন্নত এআই মডেল। গবেষকেরা ১০ হাজারের বেশি মানুষের চোখের ২০ হাজারের বেশি ছবি এবং প্রায় ১ হাজার ৩০০ প্রি-মেনোপজাল নারীর ২ হাজার ৫০০ রেটিনা চিত্র বিশ্লেষণ করে এআইটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চোখের পেছনের অংশ রেটিনায় যেখানে দেহের সূক্ষ্ম রক্তনালির চিত্র প্রতিফলিত হয়, তা বিশ্লেষণ করে ফ্লেক্স এআই বয়স নির্ধারণ করে। এরপর তা ব্যক্তির প্রকৃত বয়সের সঙ্গে তুলনা করে রেটিনাল এজ গ্যাপ নির্ধারণ করা হয়।

গবেষণায় দেখা গেছে, যেসব নারীর চোখের বয়স তাদের প্রকৃত বয়সের চেয়ে বেশি, তাদের রক্তে অ্যান্টি-মুলেরিয়ান হরমোনের (এএমএইচ) পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। এ হরমোন নারীর ডিম্বাণু রিজার্ভ বোঝাতে ব্যবহৃত হয়। কম এএমএইচ মানে গর্ভধারণের সম্ভাবনাও কম।

এ ছাড়া ৪০ থেকে ৫০ বছর বয়সী নারীদের নিয়ে গবেষণায় দেখা গেছে, রেটিনার বয়স যত বাড়ে, এএমএইচের মাত্রা কমে যাওয়ার আশঙ্কাও তত বাড়ে। ৪০ থেকে ৪৪ বছর বয়সীদের ক্ষেত্রে প্রতিটি বাড়তি রেটিনাল বছর এএমএইচ কমে যাওয়ার ঝুঁকি ১২ শতাংশ এবং ৪৫ থেকে ৫০ বছর বয়সীদের ক্ষেত্রে এই ঝুঁকি বেড়ে দাঁড়ায় ২০ শতাংশে।

গবেষণার প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক হলেও তা চিকিৎসাক্ষেত্রে ব্যবহার করতে হলে আরও ব্যাপক গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, চোখের ছবি বিশ্লেষণ করে ডায়াবেটিস, হৃদ্‌রোগ বা স্নায়বিক সমস্যারও আগাম ইঙ্গিত পাওয়া সম্ভব; যদিও এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

সূত্র: বিজিআর

আরএইচ/

এআই সুন্দরী এআই প্রযুক্তি চোখ দেখে বয়স নির্ণয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

পছন্দের প্রাইভেটকার যৌতুক না পেয়ে ভাঙলেন বিয়ে, বরখাস্ত কনস্টেবল

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250