শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাচারকালে দুই হাজার কেজি সরকারি চাল জব্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাচারকালে জব্দ করা হয়েছে দুই হাজার কেজি সরকারি চাল।

বুধবার (৪ঠা সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার।

অনেকদিন ধরে বিভিন্ন খাতের সরকারি চাল নিয়মিত পাচার করে আসছিলেন হবিগঞ্জ জেলার লাখাই ইউনিয়নের মুড়াকুড়ি গ্রামের বশির মিয়া। বুধবার দুপুরেও প্রায় ৪ হাজার কেজি সরকারি চাল ব্যাটারি চালিত ৫টি অটোরিকশা করে পাচার হচ্ছিল। এসব চাল নিয়ে যাওয়া হচ্ছিল পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার জগদ্বিশপুর ইউনিয়নে।

গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন থেকে দুটি অটোরিকশাসহ ৪৫ বস্তা চাল জব্দ করে। এ সময় আরও প্রায় ২ হাজার কেজি চাল নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। জব্দকৃত অটোরিকশাচালক পারভেজ মিয়া বলেন, মুড়াকুড়ির বশির মিয়ার দোকান থেকে জগদীশপুরের ফজল মুন্সির দোকানে নিয়ে যাচ্ছিলাম। এগুলো যে সরকারি চাল তা আমি জানতাম না।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। পাচারকারীরা নাসিরনগরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এসব চাল পাচার করছিল। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, এগুলো সরকারি চাল। পাচারকালে জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওআ/কেবি

চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250