বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৫ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ শুক্রবার (২৬শে ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে (পদত্যাগের) দলের মধ্যে আলোচনা হয়েছে। দু-এক দিনের মধ্যে তিনি পদত্যাগপত্র দেবেন।

গণঅধিকার পরিষদ ছেড়ে রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে রাশেদ খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আবু হানিফ বলেন, রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্বাহী পরিষদ ও উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে গণমাধ্যমকে দলটির সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খান গণঅধিকারের সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন। নির্বাচনে জয়লাভের জন্য ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাশেদ খান বিএনপির প্রাথমিক সদস্যপদ নেবেন বলেও উল্লেখ করেছেন নুর। তিনি বলেছেন, কৌশলের জন্য দল থেকে তাকে এই অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে, গত বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। নুরুল হক মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-৩ ও রাশেদ খান পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনে।

রাশেদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250