শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে ব্যবস্থা: আইজিপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দুর্নীতিগ্রস্ত ও দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২৪শে জুন) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান এ কথা জানান।

আইজিপি বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ চাইলে যে কাউকে স্টপ করতে পারে না। আইনের মাধ্যম দিয়ে যেতে হয়।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বর্তমানে ৯৬টি থানা নিয়ে পরিচালিত হচ্ছে ঢাকা রেঞ্জ। মানুষের সেবা দিয়ে আসছে ঢাকা রেঞ্জ। আমি নিজেও একসময় এই রেঞ্জের ডিআইজি ছিলাম। তখন চেষ্টা করেছি ঢাকা রেঞ্জের ইতিহাসটা বের করার। এটি ছিল অনেক কঠিন একটি কাজ। বর্তমান ডিআইজি অনেক তথ্য সংগ্রহ করেছেন।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওআ/

আইজিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250