সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

আরও বাংলাদেশি শ্রমিক নেবে ইতালি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈধ উপায়ে আরও বাংলাদেশি শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও এলেসান্দ্রো।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান তিনি।

এ সময় ইতালির রাষ্ট্রদূত বলেন, প্রায় ২ লাখ বাংলাদেশি অভিবাসী ইতালিতে রয়েছেন যারা দু’দেশের অর্থনীতিতেই ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। বৈধ উপায়ে আরও বাংলাদেশি সেখানে নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চামড়াজাত পণ্য, অটোমোবাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইতালির সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী এবং রাষ্ট্রদূত উভয়েই ইতালিতে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফর ও ২০২৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবে রাষ্ট্রদূত যৌথ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেন।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্ক-ইতালির রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

প্রসঙ্গত, ২০২৭ সালের মধ্যে ১০টি খাতে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশ থেকে কর্মী নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো এরইমধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে। দেশটির এমন উদ্যোগকে বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেবে ইতালি সরকার। ইউরোপিয়ান লেবার অথরিটির প্রতিবেদন অনুযায়ী, ইতালিতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে, নার্স, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবাসহ বিভিন্ন খাতে।

এসকে/ 

ইতালি বাংলাদেশি শ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250