শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

কর্মী পাঠানোর সময় বাড়ছে না : মালয়েশিয়ার রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় আর বাড়ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিম।

বুধবার (৫ই জুন) প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ান হাইকমিশনার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান দেশটির রাষ্ট্রদূত। বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ১৭ হাজার কর্মী পাঠানোর জন্য সময় বৃদ্ধি করার জন্য পুনরায় আহ্বান জানান।

আরো পড়ুন: মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা এখন কী করবেন, তদন্তে কী লাভ হবে?

শেষ সময়ে কোনো ই-ভিসা ইস্যু করা হয়নি জানিয়ে মালয়েশিয়ান হাইকমিশনার বলেন, কোনো মিথ্যা তত্ত্বের ওপর ভিত্তি করে মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না।

এসময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন তদন্তের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত সবার ক্ষতিপূরণ দেওয়া হবে।

এইচআ/ আই.কে.জে/

বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250