বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি *** ওয়ালটন হাই-টেকের ১৮০% নগদ ও ১০% স্টক লভ্যাংশ সুপারিশ *** উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গঠনে বাংলাদেশ ব্যাংক-কমিউনিটি ব্যাংক চুক্তি *** বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের *** সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় নির্বাচন দাবি *** ঘুষের অভিযোগে অপসারিত বিচারপতি জামায়াতে, ২২ বছর পর ফিরল সেই বিতর্ক, প্রশ্ন ‘পাপমুক্তির’ রাজনীতি নিয়ে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলন করলে আগে স্থানীয়দের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী *** ‘১৭ বছর বিএনপিকে টিকিয়ে রেখেছেন যুবলীগ নেতা, এখন তার বিরুদ্ধেই ষড়যন্ত্র’ *** চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস *** মাদ্রাসার জন্য পাকিস্তানে ভাঙা হলো ১০০ বছরের পুরোনো মন্দির

পলিথিনের বিকল্প আবিষ্কার করেছে পাট গবেষণা ইনস্টিটিউট : নানক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাট গবেষণা ইনস্টিটিউট পলিথিনের বিকল্প আবিষ্কার করেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। 

বুধবার (৩রা জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পাটমন্ত্রী বলেন, ‌পলিথিনের বিকল্প আবিষ্কার করেছে পাট গবেষণা ইনস্টিটিউট। সেটিও বাণিজ্যিকভিত্তিতে উৎপাদনে আনা হবে। আশা করছি সফল হবো। এক্ষেত্রে সফল হলে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, পলিথিন এখন বাজারে এমনভাবে গেড়ে বসেছে যে, এটি মানবজীবনের জন্য এটি খুবই ক্ষতিকারক । এ নিয়ে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গেও কথা বলেছি।

আরো পড়ুন: ভেজাল ও নিম্নমানের ওষুধ নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ : স্বাস্থ্যমন্ত্রী

তিনি আরও বলেন, চাল, ডাল, আলু ও পেঁয়াজসহ ৮২টি পণ্য আছে, যা বহন করতে পাটের ব্যাগ ব্যবহারে সরকারের নির্দেশনা রয়েছে। আমরা খুলনা, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, নরসিংদী ও সিলেট সফর করে দেখেছি শতভাগ পাটের বস্তা ব্যবহার করা হচ্ছে।

নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল, পাটের পাতা দিয়ে ‘চা’ কেন উৎপাদন হবে না। তিনি ‘পাটের চা’ উৎপাদন করতে বলেছেন। আমি আপনাদের কাছে শুভ সংবাদ দিতে চাই, আমরা এরইমধ্যে ‘রোজেলা টি’ ও ‘পাট পাতার চা’ নামের দুটি চা আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে রয়েছি। এই ‘রোজেলা টি’তে অনেক উপকার আছে।

মন্ত্রী বলেন, আমরা এগুলো শিগগিরই বাজারজাত করব, বাণিজ্যিক পর্যায়ে চলে যেতে পারব। এছাড়া, মানুষের অন্যতম শত্রু পলিথিন বন্ধ করতে বিকল্প ব্যাগ হিসেবে ‘সোনালি ব্যাগ’ আবিষ্কার করা হয়েছে। এই ব্যাগ দ্রুততম সময়ের মধ্যে বাজারে এনে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাটপণ্য রপ্তানি করতে হলে আমাদের দেশের পাট উৎপাদন আরও বাড়াতে হবে। আমরা সে জন্য সব চেষ্টা করছি। পাট উৎপাদন এলাকা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ক্ষেত্র বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি, পাটপণ্যেও বৈচিত্র্য আনতে চেষ্টা করা হচ্ছে।

এইচআ/ 


বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পাট গবেষণা ইনস্টিটিউট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

🕒 প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

ওয়ালটন হাই-টেকের ১৮০% নগদ ও ১০% স্টক লভ্যাংশ সুপারিশ

🕒 প্রকাশ: ০১:৫৬ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গঠনে বাংলাদেশ ব্যাংক-কমিউনিটি ব্যাংক চুক্তি

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০১:৩১ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় নির্বাচন দাবি

🕒 প্রকাশ: ০১:০৭ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250