মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

১৬৩টি নতুন গাড়ি পাচ্ছে র‍্যাব, ব্যয় হবে ১২২ কোটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৪ অপরাহ্ন, ৭ই মে ২০২৬

#

ফাইল ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আভিযানিক সক্ষমতা বাড়াতে ১৬৩টি যানবাহন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে তিনটি জিপ, ১০০টি পেট্রল পিকআপ ও ৬০টি এসি মাইক্রোবাস।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

একই সঙ্গে টিসিবির জন্য দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানি ও স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে ১৮টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পাশাপাশি দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শেরেবাংলা নগরে ১২ তলা সরকারি অফিস ভবন নির্মাণসহ ৯টি বড় সরকারি ক্রয় ও ব্যয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

বৈঠকে উপস্থিত দায়িত্বশীল সূত্র জানায়, গত ৫ এপ্রিল অর্থ বিভাগের পরিপত্রে সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ রাখা হলেও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও র‍্যাবের আভিযানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করে।

প্রস্তাব পর্যালোচনা শেষে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে ১৬৩টি যানবাহন কেনার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে তিনটি জিপ, ১০০টি পেট্রল পিকআপ ও ৬০টি এসি মাইক্রোবাস।

‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব যানবাহন সংগ্রহ করা হবে। এর আগে গত ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে প্রস্তাবটি নীতিগত অনুমোদন পায়।

এ ছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে বিক্রির উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৮২ কোটি ৫৭ লাখ টাকা। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠান পিটি ট্রিনিটি ছায়া এনার্জি প্রতি লিটার ১ দশমিক ১৫১ মার্কিন ডলারে এই তেল সরবরাহ করবে। সরকারের হিসাবে, আমদানি ব্যয় ধরেও প্রতি লিটার তেলের খরচ স্থানীয় বাজারদরের তুলনায় প্রায় ১৬ টাকা কম পড়বে।

অন্যদিকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ধারাবাহিক ক্রয়াদেশের অংশ হিসেবে স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ২ হাজার ১৮৬ কোটি টাকার বেশি। সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া, বিপি সিঙ্গাপুর ও গানভর সিঙ্গাপুর থেকে জুন মাসে এসব এলএনজি আনা হবে।

বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়নে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ১৮টি নতুন ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণের তিনটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে বৈঠকে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৮৬ কোটি টাকার বেশি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় উপকেন্দ্র নির্মাণ, যন্ত্রপাতি সরবরাহ, স্থাপন ও চালুকরণের কাজ করবে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান।

অন্যদিকে সরকারি মালিকানাধীন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সিরাজগঞ্জ ও ভেড়ামারা বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ট্যারিফ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ট্যারিফ কার্যকর হলে বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রায় ২০১ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করছে সরকার।

বৈঠকে রাজধানীর শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় তিনটি বেজমেন্টসহ ১২ তলা আধুনিক সরকারি অফিস ভবন নির্মাণের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ১০৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে কুশলী নির্মাতা লিমিটেড ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে। প্রকল্পটির আওতায় পানি সরবরাহ, স্যানিটারি ও বিদ্যুতায়নের কাজও সম্পন্ন করা হবে।

র‍্যাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250