শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

নিজ কানে গুলির শব্দ শোনা ছিল ভয়ংকর অভিজ্ঞতা: মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় গুলির শব্দ শোনাকে ‘ভয়ংকর অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন সাবেক ইংল্যান্ড ক্রিকেট অধিনায়ক মাইকেল ভন।

অ্যাশেজ সিরিজ কাভার করতে অস্ট্রেলিয়ায় থাকা ভন জানান, হামলার স্থান থেকে মাত্র কয়েকশ গজ দূরের একটি রেস্তোরাঁয় তিনি স্ত্রী, দুই মেয়ে, শ্যালিকা ও এক বন্ধুর সঙ্গে আটকা পড়েছিলেন। ঘটনার সময় রেস্তোরাঁর দরজা বন্ধ করে দেওয়া হয়।

অস্ট্রেলীয় পুলিশের তথ্যমতে, হামলায় বাবা ও ছেলে জড়িত ছিল।

এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হন, আরো ৩৮ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। হামলার পর পুলিশ ৫০ বছর বয়সী এক হামলাকারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে, তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

ডেইলি টেলিগ্রাফে লেখা কলামে ভন বলেন, ‘আমার মতো অনেকেরই লন্ডন বা ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার খবর ঘরে বসে টিভিতে দেখার অভিজ্ঞতা আছে। সেগুলো খুব কাছের মনে হয়, ভয়ও লাগে।

কিন্তু এত কাছে থেকে, নিজ কানে সবকিছু শোনা, এটা সত্যিই আতঙ্কজনক।’

৫১ বছর বয়সী ভন জানান, তিনি ফোনে কথা বলার সময় সৈকতের দিকে সাইরেনের শব্দ শুনতে পান। প্রথমে তার মনে হয়েছিল, হয়তো হাঙরের আক্রমণ বা কোনো মারামারি হচ্ছে। এরপর একজন তাকে ভেতরে ঢুকে যেতে বলেন এবং রেস্তোরাঁর দরজা বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, ‘আমি জীবনে এমন কিছু কখনো অনুভব করিনি। চারপাশে কী হচ্ছে, আপনি বুঝতে পারেন, কিন্তু বিশ্বাস করতে চান না যে সত্যিই এমন কিছু ঘটছে।’

তিনি আরো যোগ করেন, ‘মানুষ তখনও খাচ্ছিল, কিন্তু পুরো পরিবেশটাই ছিল অত্যন্ত থমথমে।’

পিয়ার্স মরগান আনসেন্সরড অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ভন হামলাটিকে ‘ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা’ বলে আখ্যা দেন এবং হামলাকারীদের ‘নিরেট কুৎসিত মানুষ’ বলে মন্তব্য করেন।

তিনি আহমেদ আল আহমেদের প্রশংসা করেন, যিনি একজন হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিরস্ত্র করেছিলেন। ভন বলেন, ‘সে কতগুলো জীবন বাঁচিয়েছে? সে যদি এটা না করত, তাহলে কী হতো?’

বুধবার অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। ভনের মতে, ম্যাচটি হবে ‘শোকাবহ আবহে’।

জে.এস/

মাইকেল ভন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250