শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

ঈদের কেনাকাটায় উত্তরার হিমালয় বঙ্গবাজার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরাবাসীদের জন্য বঙ্গবাজারের আদলে উত্তরার ৩ নম্বর সেক্টরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে 'হিমালয় বঙ্গবাজার' নামের বিপনি-বিতান। এই প্রাণবন্ত 'বাজারকে' ফ্যাশন ও জুতার সাম্রাজ্য বলা যায়।

গুলিস্তানের বঙ্গবাজারের মতোই এই বিপনি-বিতানে সাশ্রয়ী মূল্যের মধ্যে বৈচিত্র্যময় সামগ্রী পাওয়া যায়। এখানে পা রাখার সঙ্গে চোখে পড়বে নারীদের কাপড়ের বিশাল সংগ্রহ। রপ্তানিযোগ্য গার্মেন্টসের কাপড় যেমন ব্লাউজ, টি-শার্ট, ট্যাংক টপস, পালাজ্জো, স্কার্ট- এসব অনায়াসেই পেয়ে যাবেন এখানে।

এখানে সুলভমূল্যে ঈদের কেনাকাটা করা সম্ভব। আপনি যদি ভিন্ন রকম কিছুর সন্ধানে থাকেন, তবে এখানকার দোকানগুলোতে সেকেন্ড হ্যান্ড জিন্স, লেগিংস, আরামদায়ক কার্ডিগান, স্টাইলিশ ডেনিম, কুর্তি এবং জগার- এসব দেখতে পারেন। সাশ্রয়ী মূল্যে আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে ওয়ার্ক আউট টপস, ইয়োগা প্যান্ট সবই পাবেন এখানে।

গুলিস্তান বঙ্গবাজারের মতো হিমালয় বঙ্গবাজারে কম দামের মধ্যে পাবেন খুব ভালো মানের পোশাক। সম্প্রতি বাজারে মূল্য বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এখানে বেশ কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায়। এখানে ১৫০ টাকার মধ্যে বেশ স্টাইলিশ টি-শার্ট পাবেন। আর ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাবেন ট্রেন্ডি ট্যাংক টপস। এক জোড়া সুন্দর ডেনিমের জন্য আপনাকে ৮০০ টাকার বেশি খরচ করতে হবে না।

বুধবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন এই বাজার খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আজমপুর বাসস্ট্যান্ড ও রাজলক্ষ্মী কমপ্লেক্সের মাঝে অবস্থিত এই মার্কেট খুব সহজেই খুঁজে পাওয়া যায়।

রবি.হক/এইচ.এস

ঈদের কেনাকাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250