মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুরে গাঁজা সেবনের দায়ে আলামিন হোসেন (৩০) নামে এক যুবককে পঞ্চাশ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ই সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আলামিন বিনাইল ইউনিয়নের অচিন্তপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন গণমাধ্যমকে বলেন, প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে অচিন্তপুর বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ সময় আলামিন তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা বের করে দেয় এবং প্রকাশ্যে সেবনের কথা স্বীকার করে। ওই অপরাধে তাকে জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পরে উদ্ধার করা মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ওআ/ আই.কে.জে/

কারাদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250