শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

সাংবাদিকদের হয়রানি ও ভীতি প্রদর্শনে আমেরিকার আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দায়িত্ব পালনে যেকোনও ধরনের হয়রানি এবং ভীতি প্রদর্শনে আমেরিকার আপত্তি রয়েছে। দুর্নীতির তথ্য প্রকাশের জেরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক বিবৃতি নিয়ে প্রশ্নের জেরে দেশটি একথা জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৪শে জুন) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

তিনি বলেন, পুলিশের দুর্নীতি নিয়ে রিপোর্ট প্রকাশের জেরে সম্প্রতি মিডিয়াকে হুমকি দিয়ে একটি বিবৃতি পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ক্ষমতাসীনদের বিশাল দুর্নীতির ক্ষেত্রে এই রিপোর্টগুলো ছোটখাটো উদাহরণ মাত্র, যা প্রকাশের ক্ষেত্রে (বাংলাদেশের) নিয়ন্ত্রিত মিডিয়া প্রায়শই উপেক্ষা করে থাকে।

শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদক প্রকাশ্যে বলেছেন, দুর্নীতির অনেক রিপোর্ট জেনেও তারা তা প্রকাশ করতে পারেন না। আপনি জানেন, সংবাদপত্রের স্বাধীনতার আন্তর্জাতিক সূচক অনুযায়ী- ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম।  

সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকা কী পদক্ষেপ নেবে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে কার্যকর রাখতে এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিতে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়ার জন্য তাদের হয়রানি বা ভয় দেখানোর যেকোনও প্রচেষ্টায় আমরা আপত্তি জানাই।

এইচআ/  

মুখপাত্র ম্যাথিউ মিলার সংবাদপত্রের স্বাধীনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250