মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

ব্রাজিল বিশ্বকাপে খেলার যে সমীকরণ বাংলাদেশের সামনে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ছবি: বাফুফে

প্রথমবার এশিয়ান কাপে নাম লিখিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার তাই স্বপ্নটাও বড় হতে শুরু করেছে। আগামী বছর অস্ট্রেলিয়ায় লক্ষ্য থাকবে ব্রাজিল বিশ্বকাপে নাম লেখানোর। এশিয়া কাপ থেকে সরাসরি ২০২৭ বিশ্বকাপে সুযোগ করে নেবে ৬টি দল। দুটি দলের সুযোগ থাকছে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার। বাংলাদেশকে তাই বিশ্বকাপ খেলতে হলে এশিয়া কাপে থাকতে হবে সেরা ছয়ের ভেতর।

১২টি দলকে ভাগ করা হবে তিন গ্রুপে। গ্রুপের সেরা দুই দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। পয়েন্ট টেবিলের তিনে থাকলেও সুযোগ আছে। তবে সেক্ষেত্রে তিনে থাকা সেরা দুটি দল উঠবে শেষ আটে। কোয়ার্টার ফাইনালে জেতার পর সেমিফাইনালে যাওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও কেটে রাখবে চার দল। হেরে যাওয়া চার দল দুটি প্লে-ইন ম্যাচে মুখোমুখি হবে। জয়ী দুই দল খেলবে বিশ্বকাপে। হেরে যাওয়া দুই দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।

২০২৬ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল সুযোগ পাবে ২০২৮ অলিম্পিক ফুটবলের বাছাইপর্ব খেলার। বাছাইপর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। দুই গ্রুপ চ্যাম্পিয়ন যাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। ২৯শে জুলাই সিডনি টাউন হলে হবে এশিয়ান কাপের ড্র। ১২টি দলকে রাখা হয়েছে চারটি পটে। প্রতিটি পটে রয়েছে তিনটি করে দল। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশের নাম রয়েছে চতুর্থ পটে। প্রথম পটে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। 

দ্বিতীয় পটে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। তৃতীয় পটে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। চতুর্থ পটে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত ও বাছাইপর্বে গ্রুপ ‘এ’ থেকে উঠে আসা দল। আগামী মার্চে (১লা-২১শে) অস্ট্রেলিয়ার তিন শহরে পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপ।

জে.এস/

বাংলাদেশ নারী ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250