মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

বর্ষায় আচার ভালো রাখার কৌশল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আচারপ্রেমীরা সারা বছরের জন্য আম, আমড়া, জলপাই  তেঁতুলের আচার বানিয়ে রাখেন। তবে বর্ষাকালে আচার ভালো রাখাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা একটু বেশি থাকে। এর ফলে বৃষ্টির দিনগুলোতে আচারে ছত্রাক ধরে যায় অনেক সময়। এই সমস্যা দূরে রাখতে কয়েকটি টিপস মেনে চলতে পারেন। চলুন জেনে নিই বর্ষায় আচার ভালো রাখার কৌশল

রোদে দিন নিয়মিত​ : বর্ষার সময় মাঝেমাঝে আচারের বয়ামগুলো রোদে দিন। ঢাকনা খুলে রোদে দিন আচার। এতে বর্ষার সময় স্যাঁতসেঁতে আবহাওয়ায় বয়ামবন্দি আচারে ছত্রাক পড়ার সম্ভাবনা থাকে। 

​বেশি করে তেল দিন​ : তেল দেওয়া কোনও আচার থাকলে এই সময়টা একটু বেশি করে তেল ঢেলে দিন বয়ামের মধ্যে। তাহলে আচারের মধ্যে জলীয় বাতাস ঢুকতে পারবে না। ফলে ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারবে না। গুড়ের তৈরি আচার হলে রোদে রাখাই ভালো। 

আরো পড়ুন : কোন ফল কখন খাবেন, কখন খাবেন না

​স্বাদ-গন্ধ ভালো রাখতে কী করবেন

আচার ভালো রাখতে ভিনেগার বেশ কার্যকর। গুড় বা তেলের তৈরি আচার থাকলে তাতে একটু ভিনেগার মিশিয়ে দিন। পারলে একটু লবণও মিশিয়ে দিতে পারেন। লবণ ও ভিনেগার আচারের স্বাদ এবং গন্ধ নষ্ট হতে দেবে না। আর ভালোও থাকবে দীর্ঘ দিন।

কাচের বয়ামে ভরে রাখুন​

আচার প্লাস্টিকের পাত্রে না রেখে কাচের বয়ামে ভরে রেখে দিন। প্লাস্টিকের রাখলে বর্ষায় আচার নষ্ট হয়ে যেতে পারে। 

ফ্রিজে রাখলে যা করবেন

অনেকে আচারের কৌটো ফ্রিজের মধ্যে রাখেন। সে ক্ষেত্রে খাওয়ার সময় আচার বের করলেও বেশি সময় ধরে বাইরে ফেলে রাখবেন না। এতে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

এস/ আই.কে.জে/


টিপস আচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250