শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

বুলবুলের চিঠি স্থগিত, বিসিবির নির্বাচনে বাধা নেই

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে আর কোনো জটিলতা থাকছে না। অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ সোমবার (২২শে সেপ্টেম্বর) কয়েকজন কাউন্সিলরের করা রিটের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, রাষ্ট্রপক্ষের হয়ে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিট আবেদনকারীরা হলেন রাজবাড়ির মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী ও টাঙ্গাইলের আলী ইমাম।

জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, বিসিবির সভাপতির ১৮ই সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেই চিঠি দিয়ে নতুন কাউন্সিলর মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের বৈধতা জানতে রুল জারি করেছেন আদালত। রুলের জবাব দিতে বলা হয়েছে ১০ দিনের মধ্যে।

তবে এ সময়ের জন্য চিঠির কার্যকারিতা স্থগিত থাকায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আগের মনোনীত কাউন্সিলররাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। কারণ, ১৭ই সেপ্টেম্বরের মধ্যেই তাদের নাম কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। আগামী ৬ই অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।

জে.এস/

হাইকোর্ট আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250