মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

ভুল সংবাদ প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

মুজিবনগর সরকারের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তাকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে সেসব সংবাদমাধ্যমকে তাদের পাঠকের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ বুধবার (৪ঠা জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় তারা।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘ভুল সংবাদ প্রকাশের জন্য তাদের লাইসেন্স দেওয়া হয়নি। যারা ভুল কিংবা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘গুম কমিশন এখন পর্যন্ত এক হাজার ৮৩৭টি অভিযোগ পেয়েছে। যার মধ্যে এক হাজার ৩৫০টি অভিযোগ যাচাই-বাছাই শেষ হয়েছে।’

আগামীকাল বৃহস্পতিবার (৫ই জুন) গুম সংক্রান্ত প্রতিবেদনের সাতটি অধ্যায় জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

 শফিকুল আলম বলেন, ‘গুমের ঘটনায় মূল কালপ্রিট ছিল র‍্যাব। র‍্যাবের ইন্টেলিজেন্স উইং এ ঘটনায় সবচেয়ে বেশি জড়িত। যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণভবনে যে বিশেষ মিউজিয়াম করা হচ্ছে, সেখানে গুমসংক্রান্ত লোমহর্ষক বিষয়ে হরর মিউজিয়াম বানানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা।’

আগামী ৯ই জুন লন্ডন সফরে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন তার সফরসঙ্গী হবেন বলেও নিশ্চিত করেছেন প্রেস সচিব।

এইচ.এস/

প্রধান উপদেষ্টার প্রেস উয়িং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250