বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

ভিসাপ্রত্যাশীদের জরুরি নির্দেশনা দিল আমেরিকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে এফ, এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট (অভিবাসী) ভিসার জন্য আবেদনকারীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ (সবার জন্য উন্মুক্ত) রাখতে অনুরোধ জানিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর।

আজ বৃহস্পতিবার (২৬শে জুন) ঢাকায় আমেরিকান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে  আমেরিকান ভিসা প্রত্যাশীদের এ অনুরোধ জানানো হয়।

আমেরিকার ভিসা প্রত্যাশী বিশেষ করে শিক্ষার্থী ও বিনিময় (এক্সচেঞ্জ) কার্যক্রমে অংশগ্রহণকারী, যাদের এফ, এম বা জে ভিসা প্রয়োজন, তাদের উদ্দেশে পোস্টটি দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাসের ওই পোস্টে আরও বলা হয়, ভিসা আবেদনকারীদের পরিচয় ও আমেরিকায় ভিসার যোগ্যতা যাচাই-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করতে এ অনুরোধ জানানো হয়েছে।

আরএইচ/

সামাজিক যোগাযোগমাধ্যম আমেরিকান দূতাবাস আমেরিকান ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250