শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

যে ৩ চা খেলে রাতে ভালো ঘুম হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকের মতে ঘুমের আগে চা-কফি খেলে ঘুমের সমস্যা হয়। যাদের এ সমস্যা আছে তাদের সন্ধ্যার পর চা-কফি না খাওয়া বা কম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু কয়েক ধরনের চা রয়েছে, যেগুলো রাতে ঘুমানোর আগে খেলে উপকার পাবেন। এতে স্ট্রেস কমবে, মন-মেজাজও ভালো থাকবে।

সর্বোপরি রাতে সহজে ঘুম আসতে সাহায্য করবে এসব চা। এই তালিকায় কোন কোন চা রয়েছে, দেখে নিন এই প্রতিবেদনে। 

গ্রিন টি

গ্রিন টি-এর অনেক গুণ রয়েছে। এই চা খেলে ভালো ঘুমও হবে। এতে ক্যাফেইন কম থাকে। এই চা স্ট্রেসের মাত্রা কমায় এবং ভালো ঘুম হতে সাহায্য করে। গ্রিন টি-তে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। তাই বার্ধক্যজনিত রোগ রুখতেও এই চা সাহায্য করে। তা ছাড়া আমাদের শরীরের মেটাবলিজম রেট বাড়িয়ে ওজন কমাতে দারুণভাবে সাহায্য করে গ্রিন টি।

এ ছাড়া ডিটক্স ড্রিঙ্ক হিসেবেও গ্রিন টি-এর গুণ অনেক। শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি গ্রিন টি খেলে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকবে।

আরো পড়ুন : মুখের রুচি ফিরবে লোভনীয় এই ভর্তায়!

 ক্যামোমাইল টি

এই বিশেষ ধরনের চা তৈরি হয় এক প্রকারের ফুল দিয়ে। ভালো ঘুম হতে সাহায্য করে ক্যামোমাইল টি। মন-মেজাজ শান্ত রাখে। স্ট্রেসের মাত্রা কমায়। ফলে এই চা ঘুমানোর আগে খেলে রাতে ভালো ঘুম হবে। 

ল্যাভেন্ডার টি

এই বিশেষ চা রাতে ঘুমানোর আগে খেলেও ভালোভাবে ঘুম আসবে। দুশ্চিন্তা বা উদ্বেগ কমাতে দারুণভাবে কাজ করে এই টি। তাই ঘুমের আগে এই চা খেলে দুই চোখের পাতা এক করতে পারবেন সহজে। 

তবে রাতে ঘুমানোর আগে সামান্য পরিমাণে এই চা খাওয়া উচিত। নিয়মিত না খাওয়াই ভালো। ঘুমাতে যাওয়ার অন্তত ঘণ্টাখানেক আগে এই তিন ধরনের চা খেয়ে দেখতে পারেন। সহজে ঘুম আসতে পারে আপনার চোখে।

সূত্র : এবিপি লাইভ

এস/ আই.কে.জে/


চা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250