শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরসূচি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করার লক্ষ্যে দুই দিনের সফরে বুধবার (৮ই মে) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। 

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ঢাকা পৌঁছালেও কোয়াত্রা বৃহস্পতিবার (৯ই মে) তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। ভারতীয় পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। এসময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আসন্ন দিল্লি সফরের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।

ঢাকা সফরে কোয়াত্রা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর দিল্লি সফর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন বলেও সূত্র জানিয়েছে। এছাড়া নয়া দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফর নিয়ে আলোচনা করতে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান রোববার (৫ই মে) সন্ধ্যায় ঢাকা এসেছেন। তিনি সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব ও বাংলাদেশ কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে যোগ দেবেন বলে সূত্রে জানা গেছে।

আরো পড়ুন: ৩০ হাজার মুক্তিযোদ্ধার পরিবার সরকারি আবাসন সুবিধা পাবে

আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর। সূত্র আরও জানায়, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে জোর দিয়ে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াদি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

এইচআ/ আই.কে.জে/ 

ঢাকা সফর ভারতের পররাষ্ট্র সচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250