শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ *** মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ *** সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে *** জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ, কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল *** আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান *** এমপি আমির হামজার নারীঘটিত ভিডিও-অডিও হাতে এসেছে: রাশেদ খান *** সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ *** জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশ-আফগানিস্তানের মতো দেশে: জাতিসংঘ *** আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন *** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের বাসটিতে আগুন দেয় কয়েকজন ব্যক্তি। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় এ ঘটনা ঘটে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি জানিয়ে বলেন, বাসটি ঘোরানোর সময়ে কয়েকজন এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এসআই মিজানুর রহমান জানান, কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আগুন লাগার পর ওই সড়কের একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।

বাসে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250