শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ, কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল *** আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান *** এমপি আমির হামজার নারীঘটিত ভিডিও-অডিও হাতে এসেছে: রাশেদ খান *** সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ *** জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশ-আফগানিস্তানের মতো দেশে: জাতিসংঘ *** আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন *** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এবং রাজারবাগ পুলিশ লাইনসের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক সময়ে এ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজারে অবস্থিত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ১ নম্বর গেটের সামনের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

অন্যদিকে, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ। তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি আরও জানান, ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ করছে পুলিশ।

ককটেল বিস্ফোরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250