শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ *** মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ *** সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে *** জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ, কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল *** আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান *** এমপি আমির হামজার নারীঘটিত ভিডিও-অডিও হাতে এসেছে: রাশেদ খান *** সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ *** জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশ-আফগানিস্তানের মতো দেশে: জাতিসংঘ *** আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন *** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

রাষ্ট্রীয় জনশক্তি রপ্তানিকারক সংস্থা ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’-এর (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আওতায় বিনা খরচে মালয়েশিয়া পাঠাবে সরকার।

দক্ষ পুরুষ কর্মীদের জন্য দুটি পদে মোট ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মালয়েশিয়া গমনের জন্য কোনো প্রকার অর্থ ব্যয় করতে হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি দুটি ভিন্ন পদে দক্ষ কর্মী নিয়োগ দেবে:

১. অপারেশনস অ্যাসিস্ট্যান্ট (Operations Assistant)

২. টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স (Technical Skill Workers)

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দুটি পদ মিলিয়ে মোট ১১২ জন দক্ষ কর্মী চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

মাসিক মূল বেতন: উভয় পদের জন্যই মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত (আরএম), যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৫২ হাজার টাকার বেশি।

আবেদনকারীদের শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

অপারেশনস অ্যাসিস্ট্যান্ট

প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক (এসএসসি) বা সমমান পাস হতে হবে। তবে বৃত্তিমূলক, উচ্চতর ডিগ্রিধারী বা ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর অবশ্যই ইংরেজিতে লেখা, পড়া ও যোগাযোগের দক্ষতা, মাইক্রোসফ্ট এক্সেলসহ বেসিক কম্পিউটার জ্ঞান এবং গাণিতিক দক্ষতা থাকতে হবে।

এছাড়া ওয়্যারহাউস সংক্রান্ত কাজের ১ থেকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা, ফর্কলিফ্ট (Forklift) ও রিচ ট্রাক (Reach truck) পরিচালনায় দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স

ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।

ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডসহ ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ওয়্যারহাউজার নেটওয়ার্ক ক্যাবলিং, আইটি ইকুইপমেন্ট, মাইক্রোসফ্ট এক্সেল পরিচালনায় পারদর্শিতা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) পড়ার ক্ষমতা থাকতে হবে।

চাকরির মূল শর্তাবলি

বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

কর্মঘণ্টা ও চুক্তি: দৈনিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। চাকরির প্রাথমিক চুক্তি ৩ (তিন) বছরের জন্য, যা পরবর্তীতে নবায়নযোগ্য।

অন্যান্য সুবিধা: কোম্পানি ও মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের সুযোগ থাকবে। এ ছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান সম্পূর্ণ বিনামূল্যে বাসস্থান, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা বহন করবে।

পাসপোর্টের মেয়াদ: প্রার্থীর পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি দিয়ে বোয়েসেল-এর নির্ধারিত অনলাইন লিঙ্ক ব্যবহার করে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন শুরুর সময়: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

অনলাইন আবেদনের ভিত্তিতে প্রাথমিক বাছাই হিসেবে ৩০০ (তিনশ) জন প্রার্থীকে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। পরবর্তীতে নিয়োগকারী কোম্পানির প্রতিনিধির প্রত্যক্ষ ইন্টারভিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১১২ জন প্রার্থীকে চূড়ান্ত নির্বাচন করা হবে।

সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র

ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হলে প্রার্থীর সাথে রাখতে হবে:

১. সাদা ব্যাকগ্রাউন্ডের ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

২. মূল পাসপোর্ট এবং সকল পাসপোর্টের এক সেট রঙিন ফটোকপি।

৩. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র।

৪. জাতীয় পরিচয়পত্র (NID)।

৫. হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)।

বিশেষ সতর্কতা ও নির্দেশনা

বোয়েসেল কর্তৃপক্ষ বিশেষভাবে জানিয়েছে, এটি একটি সম্পূর্ণ স্বচ্ছ ও বিন খরচের নিয়োগ প্রক্রিয়া। নির্বাচিত কর্মীদের কোনো পর্যায়েই কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তাই এ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন না করার জন্য বোয়েসেল-এর পক্ষ থেকে কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিনা খরচে মালয়েশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250