শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ডাকসুর ভোটারদের সঙ্গে আনতে হবে যা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আজ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পোলিং এজেন্টদের জন্য ১২ দফা নির্দেশনা জারি করেছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়।

গতকাল সোমবার (৮ই সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল পোলিং এজেন্টকে সকাল সাড়ে ৬টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং পরিচয়পত্র গলায় ঝুলিয়ে দায়িত্ব পালন করতে হবে। সকাল সাড়ে ৭টার মধ্যে নির্বাচনী পর্যবেক্ষক ও অনুমোদিত গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ব্যালট বাক্স পরীক্ষা করে সিলগালা করা হবে। এরপর সকাল ৮টা থেকে ভোটারদের প্রবেশের সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভোটারদের অবশ্যই বিশ্ববিদ্যালয় আইডি, বিভাগীয় বা হলের আইডি, লাইব্রেরি কার্ড অথবা পেস্লিপের মধ্যে যেকোনো একটি পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ভোটার শনাক্তকরণের ক্ষেত্রে চূড়ান্ত দায়িত্ব পোলিং অফিসারের হলেও পোলিং এজেন্টরা ভোটারদের নাম, বিভাগ ও হল যাচাই করে এবং ছবি মিলিয়ে সহায়তা করবেন। এ ছাড়া ভোট দেওয়ার পর ভোটারের হাতে অমোচনীয় কালি লাগানো হবে।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পোলিং এজেন্টরা ভোটকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোট গণনার সময় প্রক্রিয়া পর্যবেক্ষণ করে রিটার্নিং অফিসারকে সহযোগিতা করবেন। তবে কোনো এজেন্ট ভোটকক্ষ বা কেন্দ্র থেকে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করতে পারবেন না কিংবা লাইভ সম্প্রচার করতে পারবেন না। একইসঙ্গে একজন ভোটার কেবল একবারই ব্যালট পেপার সংগ্রহ করতে পারবেন এবং ব্যালট নষ্ট হলে তা বদলের কোনো সুযোগ থাকবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চললে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

জে.এস/

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250